ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার বিশ্বরোড মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখি একটি বাস সানোয়ারুল ইসলাম (২৩) নামে এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।অপর দিকে সকাল ৯টার সময় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যানে থাকা সাব্বির হোসেন (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।


এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে ধারাবারিষা ইউনিয়নের হাজির মোড় নামক স্থানে অটোভ্যান চালক আব্দুর রহমান ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত আব্দুর রহমান ওই এলাকার পাটপাড়া গ্রামের ফজু মোল্লার ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ads
ads
ads

Our Facebook Page

↑